রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৭

বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগারে উটের চামড়ায় লেখা কোরআন

বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগারে উটের চামড়ায় লেখা কোরআন

ইসলাম থেকে ডেস্ক: মরোক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচীন নগরী ফেজের পুরনো এলাকা বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্রন্থাগার অবস্থিত।

খিজানাত আল-কারায়িইন (Khizanat al-Qarawiyyin)নামের এই গ্রন্থাগারে অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি সুরক্ষিত। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারো গ্রন্থাগারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে মরক্কোর সরকার।

এই গ্রন্থাগারে রয়েছে উটের চামড়ায় লেখা কোরআন। এ পাঠাগারের সবচেয়ে দামি বইগুলোর মধ্যে হচ্চে নবম শতাব্দীতে লেখা এই কোরআন।

এছাড়াও রয়েছে প্রাচীন কোরআনসহ চার হাজারেরও বেশি দুর্লভ পুস্তক ও পাণ্ডুলিপি রয়েছে। নবম শতাব্দীতে ফাতিমা আল ফিহরি নামে এক নারী এ গ্রন্থাগারটি স্থাপন করেন।

তিউনিসিয়ার কাইরুয়ান অঞ্চল থেকে ফেজ শহরে আসা এক ধনী ব্যবসায়ীর মেয়ে ছিলেন ফাতিমা। সে সময় একই সাথে কারায়িইন গ্রন্থাগার, কারায়িইন মসজিদ ও কারায়িইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। শুরুতে গ্রন্থাগারের প্রবেশমুখে ছিল লোহার ভারী দরজা।

দরজার গায়ে চারটি প্রাচীন ও অত্যন্ত মজবুত তালা, যার প্রত্যেকটি তালার চাবি থাকত আলাদা চার ব্যক্তির কাছে। দরজা খোলার সময় তাদের চারজনকে একসাথে উপস্থিত থাকতে হতো। দরজার পাশ দিয়ে একটি লম্বা করিডোর। এ করিডোরটি দিয়ে যাওয়া যেত পাশের কারায়িইন মসজিদে।

এ দু’টি প্রতিষ্ঠান ছিল প্রাচীন ফেজ নগরীর শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। চলতি বছরই গ্রন্থাগারের মূল্যবান সামগ্রীগুলো নিয়ে একটি প্রদর্শনী করার কথাও ভাবছে কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ান




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025