শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কেবল ব্রেক্সিটের কারণেই ব্রিটেনের ফাইন্যান্স জব সেক্টরে অনেকটাই ধ্বস নেমে এসেছে বলে জানায় বিবিসি।
এ
ক রিপোর্টে জানানো হয়েছে, রাজধানী শহরের বাইরে এর চাহিদা নর্থ ইষ্টে ১২.৮%, নর্থ ওয়েস্টে ১১.৪%, ইয়র্কশায়ার এবং হামবারে ১১.২% চাহিদা হ্রাস পেয়েছে বলে রিসার্চের ফলাফলে উল্লেখ করা হয়েছে। মর্গান ম্যাককেনলি বলেছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকুরী চাহিদা জুলাই মাসে ১২%, আগস্ট মাসে ৪% কমে গেছে।
ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চ এর জরিপে এমন তথ্য প্রকাশ করে বলা হয়েছে, গণভোটের প্রভাবে জুলাই এবং আগস্ট মাসে ইংল্যান্ডে ফাইন্যান্সিয়াল মার্কেটের জব অনেক নীচে নেমে গেছে।
গবেষণায় দেখা গেছে এডমিনিস্ট্রেটিভ, ম্যানেজার, চীফ এক্সিকিউটিভ পোষ্টে এই সেক্টরের জব এডভার্ট ১৩.৬ পার্সেন্ট কমে গেছে।