রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৩

লেবার দলের ক্ষমতা আঁকড়ে ধরছেন জেরেমি করবিন

লেবার দলের ক্ষমতা আঁকড়ে ধরছেন জেরেমি করবিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দলীয় নির্বাচনে আবারও নেতা নির্বাচিত হওয়ার পর বৃটেনের বিরোধী লেবার দলের ক্ষমতা শক্ত করে আঁকড়ে ধরছেন জেরেমি করবিন।

এমন ক্ষমতা ব্যবহার করে তিনি নিজের মতো করে একটি ছায়া মন্ত্রীপরিষদ নিয়োগ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি দলীয় নির্বাহীদের ওপর নিয়ন্ত্রণ দৃঢ় করবেন।

সম্প্রতি দলীয় নির্বাচনের পর লেবার দলের ওপর লেখা প্রতিবেদনে এমনটিই লিখেছেন সাংবাদিক জো ওয়াটস, রব মেরিক। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে।

সমালোচকরা বলছেন, ছায়া মন্ত্রীপরিষদ নির্বাচিত করার ক্ষেত্রে এমপিরা যে সুযোগ পেয়ে থাকেন করবিন সে পরিকল্পনা সরিয়ে রাখছেন। তিনি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর দলকে ঐক্যবদ্ধ করার যে ডাক দিয়েছেন তাতে তার এ পরিকল্পনার জন্য মূল্য দিতে হতে পারে। দলীয় নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথকে ব্যাপকভাবে পরাজিত করেছেন তিনি।

বিভিন্ন সূত্র বলছেন, দলের ভিতরে নিজস্ব ধরনের রদবদল করবেন করবিন নিজে। কিন্তু তার এ প্রচেষ্টায় একই সময়ে বাধা হয়ে দাঁড়াতে পারেন দলের উচ্চ পদস্থ কিছু এমপি। লিভারপুলে এরই মধ্যে দলীয় সম্মেলনে তারা বক্তব্য রেখেছেন। তারা করবিনের এমন প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে করবিন বিজয়ী হওয়ার পর দলের সব মহল বা শাখা থেকে ঐক্যের ডাক এসেছে। সেই ডাকের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এই আন্তঃলড়াই শুরু হয়েছে।

সিনিয়র একজন ব্যাকবেঞ্চার বলেছেন, তাদের নেতা ঐক্য চান শুধু কবরস্থানের জন্য। এখন দলীয় ছায়া মন্ত্রীপরিষদ নির্বাচনের পরিকল্পনার কথা বলেছেন দলের উপনেতা টম ওয়াটসন। দলীয় শীর্ষস্থানীয় এমপিরা বলছেন, ওই নির্বাচনের মধ্য দিয়েই জেরেমি করবিন দলীয় আস্থা অর্জন করতে পারেন।

কিন্তু লেবার দলের অভ্যন্তরের কয়েকটি সূত্র বলেছেন, দলের ভিতরে আলোচনা চলছে। কিছু এমপিকে তাদের কাজ এগিয়ে নিতে প্রলুব্ধ করা হচ্ছে। এর মধ্য দিয়ে টম ওয়াটসনের পরিকল্পনাকে সঙ্কটে ফেলে দেয়া হচ্ছে। লেবার দলের নেতা জেরেমি করবিন ইঙ্গিত দিয়েছেন সীমিত সংখ্যক এমপি ‘ডিসিলেকশনে’ থাকবেন।

তিনি বিবিসির অ্যানড্রু মার’কে বলেছেন, লেবার দলের বিপুল সংখ্যক এমপির আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নীতি নির্ধারণের বিষয়ে তাদের মত প্রকাশের বিষয়ে দৃঢ়তা প্রকাশ করেছেন। এতে তাকে পছন্দ করতেন না এমন কিছু এমপি একপেশে হয়ে পড়তে পারেন।

যদি জেরেমি করবিন নিজেই নিজের ছায়া মন্ত্রীপরিষদ গঠন করেন তাহলে লেবার শাসিত ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে জায়গা পাবেন তারই অনুসারীরা। এর ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এই কমিটিতে করবিন তার নিয়ন্ত্রণ শক্তিশালী করবেন।

একজন এমপি বলেছেন, টম ওয়াটসনের পরিকল্পনা বিলম্বিত করে নভেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ততদিনে জেরেমির অনুসারীরা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে বাড়তি জায়গা করে নেবেন। যখনই তারা এটা করতে পারবেন তখনই তারা দলে তাদের অবস্থান পোক্ত করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026