বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪

সন্তান জন্মের আগেই নাম সাইফিনা

সন্তান জন্মের আগেই নাম সাইফিনা

বিনোদন ডেস্ক: জন্মের আগেই সন্তানের নাম ঠিক করে ফেলেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আর এ ব্যাপারে তাদের নাকি উৎসাহ যুগিয়েছেন রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া এবং শাহিদ কাপুর-মীরা রাজপুত।

তবে এরা কিন্তু সন্তানের জন্মের আগে নাম রাখেননি। অবশ্য যে পদ্ধতিতে সন্তানের নাম রেখেছেন তা পছন্দ হয়েছে সাইফ-কারিনার। বিষয়টা আসলে অন্যরকম। সাইফ-কারিনাকে একসঙ্গে মিডিয়াতে সাইফিনা বলেন অনেকে।

আর সেই টার্মটাই বেশ পছন্দ হয়েছে সাইফের। ঠিক যেভাবে রানি-আদিত্যর নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। দিন কয়েক আগে শাহিদ-মীরা নিজেদের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন মিশা। ঠিক তেমনভাবেই ছেলে বা মেয়ে যাই হোক তাকে সাইফিনা বলেই ডাকতে চান বলিউডের এ তারকা দম্পতি। আইডিয়াটা নাকি সাইফেরই।

সে তথ্য ফাঁস করে কারিনা বলেন, গোটা বিষয়টা নিয়ে ও খুব মজা পেয়েছে। ও বলেছে, আমরা আমাদের সন্তানের নাম রাখব সাইফিনা। করিনার প্রেগন্যান্সির খবর প্রথম শুনে সাইফ নাকি তাকে বলেছিলেন, তোমাকে প্রেগন্যান্ট দেখতে দারুণ লাগছে। আমি চাই তুমি বার বার প্রেগন্যান্ট হও।

এদিকে সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026