রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬

পড়াশোনার খরচ যোগাতে কুমারিত্ব নিলামে রাশিয়ান যুবতী

পড়াশোনার খরচ যোগাতে কুমারিত্ব নিলামে রাশিয়ান যুবতী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কুমারিত্ব নিলামে তুলছেন রাশিয়ান যুবতী আরিয়ানা (২০)। এ থেকে অর্জিত আয় দিয়ে তিনি বিদেশে পড়াশোনা করতে চান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য সান।

এরই মধ্যে এ বিষয়ে তিনি রক্ষিতা সংক্রান্ত একটি ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করেছেন। তারাই তার কুমারিত্ব নিলামে তুলেছে। নিলাম শুরু হচ্ছে এক লাখ ৩০ হাজার ৫০০ পাউন্ড থেকে।

এতে বলা হয়েছে, আরিয়ানা পড়াশোনার খরচ যোগানোর জন্য অন্যান্য পন্থাও খুঁজেছেন। কিন্তু তার মধ্যে তিনি কুমারিত্ব বিক্রিকে সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এ উপায়ে অল্প সময়ে অনেক অর্থ উপার্জন করা যায় বলে তার ধারণা।

আরিয়ানা বলেছেন, বহু শিক্ষার্থীর পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তাদের কাউকে নিজের পড়াশোনার খরচ যোগাতে কাজ করতে হয়। আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করার জন্য অন্য কোনো দেশে যেতে চাই। কিন্তু বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়া অত্যন্ত ব্যয়বহুল।

এছাড়া সেখানে থাকার খরচও অনেক। তাই অন্য দেশে অবস্থান করা খুব কঠিন হবে। এ জন্য আমি আর্থিক বাধাটি আগেই কাটিয়ে উঠতে চাই, যাতে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারি। আরিয়ানা বলেছেন, কিভাবে তিনি অর্থের সংস্থান করছেন তা এখনও তার পিতামাতা জানেন না। তবে তাদের কাছে এ বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য কোন সমস্যা নয়।

কারণ, তারা তো এমনিতেই দেখতে পাবেন অনলাইনে কুমারিত্ব বিক্রির নিলাম।

উল্লেখ্য, আরিয়ানা একাই এ পথে নামছেন না। তার বেস্ট ফ্রেন্ড ললিতাও কুমারিত্ব বিক্রি করছেন। তারও নিলাম শুরু হয়েছে এক লাখ ৩০ হাজার ৫০০ পাউন্ড থেকে।

আরিয়ানা নিজেকে একজন আত্মনির্ভরশীল নারী হিসেবে বর্ণনা করেন।বলেছেন, নিজের ইচ্ছায়ই তিনি কুমারিত্ব বিক্রি করছেন। দীর্ঘদিন ধরে তিনি এ দিনটির জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, তাহলে এখন কেন আরও অপেক্ষা করবো?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026