শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮

বৃদ্ধ আকৃতির এক শিশু জন্ম নিল মাগুরায়

বৃদ্ধ আকৃতির এক শিশু জন্ম নিল মাগুরায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মাগুরায় বৃদ্ধ আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। গত সোমবার রাতে মাগুরা সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেজ্ঞ ডা. জয়ন্ত কুমার কুণ্ডুর কাছে আনা হলে শিশু প্রোজেরিয়া রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি জানান।

জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল (৩০) মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে রবিবার শিশুটির জন্ম দেন।

ডাক্তাররা মনে করছেন, শিশুটি প্রোজেরিয়া রোগে আক্রান্ত। তবে শিশু ও তার মা সুস্থ রয়েছে । শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে । এ শিশু জন্মের খবর শহরের ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য জাহান ক্লিনিকে মানুষ ভিড় করছে ।

এদিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুন্ডু জানান, জীনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হতে পারে। বড় হতে হতে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা করছি।

এর আগে মাগুরার খালিয়া গ্রামে প্রজেরিয়া রোগে আক্রান্ত একটি শিশুর সন্ধ্যান পাওয়া যায় । সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

সরেজমিন গিয়ে দেখা যায়, শিশুটির মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত বড় বড় পশমে ঢাকা। মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026