শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২

৯০ একর জায়গাজুড়ে গোয়াইনঘাটে নির্মাণ হবে বৃহত্তর ইকো পার্ক

৯০ একর জায়গাজুড়ে গোয়াইনঘাটে নির্মাণ হবে বৃহত্তর ইকো পার্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোয়াইনঘাটে ৯০ একর জমিজুড়ে ইকোপার্ক নির্মাণের প্রস্তাব করেছে জেলা প্রশাসন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি খোঁজ পাওয়া জলাবন মায়াবনকে নিয়ে বন বিভাগ এবং জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সেখানে বিলুপ্ত কিছু প্রাণীর অস্তিত্ব পাওয়া যেতে পারে। সিলেটে একটি ইকোমিক জোন হলে এখানকার পর্যটন শিল্প বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।

আলোচনা সভায় আরো জানানো হয়, সিলেটের পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে গোয়াইনঘাটে ৯০ একর জায়গায় ইকো-ট্যুরিজম পার্ক করার প্রস্তাব পাঠানো হয়েছে। হবিগঞ্জের দ্যা প্যালেস কর্তৃপক্ষের সাথে সিলেট জেলা প্রশাসনের সাথে আলোচনা চলছে জাফলংয়ে একটি পাঁচ তারকা মানের হোটেল বা রিসোর্ট নির্মাণের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026