মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৩

জরিপে বিবাহিত সেরা বন্ধু শাহরুখ-গৌরী

জরিপে বিবাহিত সেরা বন্ধু শাহরুখ-গৌরী

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: থাকার জন্যই ঘরবাধা। তাই বলে সব দম্পতিই যে সুখে থাকেন তা না। সব বিবাহিত স্বামী স্ত্রী যেমন জানেন তাদের পারস্পরিক সম্পর্কের গভীরতার কথা, তেমনি বাইরে থেকে খানিকটা আঁচ করতে পারেন অন্যরাও। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস পালিত হয়। এবার দিবসটিকে উপলক্ষ করে জরিপের আয়োজন করেছে ভারতের অনলাইন বিয়ে বিষয়ক ওয়েবসাইট সাদীডটকম।

জরিপের বিষয় বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্বের সম্পর্ক কোন দম্পতির? জরিপের ফলাফলে সর্বোচ্চ ৪৫.৩ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ-গৌরী দম্পতির।
১৯৯১ সালে ঘর বেঁধেছিলেন এই দম্পতি। ২২ বছরের সংসার জীবনে তাদের ঘরে তিন সন্তান আরিয়ান, সোহানা এবং আবরাম খান। শাহরুখ খান তার অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন বছরের পুরোটা সময়। আর গৌরী সামলান সন্তান-সংসার।

এ পর্যন্ত বেশ ক’জন নায়িকার বলিউড অভিষেক হয়েছে শাহরুখের হাত ধরে। নব্বই দশকের শেষ দিকে কাজলের সাথে রসায়ন ছিল বলিউডের অনন্য এক জুটি। দুজনকে নিয়ে গুঞ্জন থাকলেও শেষমেষ বাস্তবতায় পাওয়া যায়নি। এ ধরণের ঘটনায় বলিউডের আরো কয়েকজন তারকার সংসার অল্প কয়েক বছর পরেই ভাঙনের মুখে পড়লেও শাহরুখের সংসার টিকে গেছে মসৃণ পথেই। মাঝে প্রিয়াংকা চোপড়ার সাথে শাহরুখের সম্পর্ক নিয়ে খানিকটা আলোচনার ঝড় ওঠে। কিন্তু কয়েকদিন পর থেমে যায় সেই ঝড়ও।

সবমিলিয়ে অন্য সব বলিউড তারকাদের চেয়ে তুলনামূলক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই কাটছে শাহরুখ-গৌরীর বিবাহিত জীবন। যার ফলাফল উঠে এসেছে জরিপটিতে। এছাড়া বিবাহিত বলিউড তারকাদের সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরের অবস্থানে রয়েছেন মাধুরী দিক্ষীত-শ্রীরাম এবং অভিনেতা পরিচালক ফারহান আখতার-অধুনা দম্পতি।
জরিপ পরিচালনাকারী সাইটের কর্মকর্তা গৌরব রক্ষিত বলেন, এই জরিপ প্রমাণ করে পর্দার সম্পর্কের পাশাপাশি মানুষ তারকাদের বাস্তব সম্পর্ক নিয়েও খেয়াল রাখে।

জরিপটিতে মা-ছেলের সেরা সম্পর্ক ক্যাটাগরীতে সর্বোচ্চ ভোট পেয়েছেন নীতু সিং-রনবীর কাপুর। আর বাবা-মেয়ে ক্যাটাগরীতে সেরা হয়েছেন শত্রুগ্ন সিনহা-সোনাক্ষী সিনহা।
সেরা বন্ধু সহোদর ক্যাটাগরীতে প্রথম অবস্থানে সালমান খান-আরবাজ-সোহেল খান।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026