সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬

নারীদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় পারফিউম…

নারীদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় পারফিউম…

গোপন রোগ ডেস্ক: সুগন্ধী ব্যবহার করার অভ্যাস রয়েছে? তাহলে সাবধান। কারণ সুগন্ধী ব্যবহারে মহিলাদের স্তন ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়।

যেসব সুগন্ধীতে অ্যালুমিনিয়ামের লবণ রয়েছে, সেগুলো থেকে ব্যবহারকারীর শরীরে টিউমার হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের প্রবণতাও বাড়িয়ে দেয়।

পরবর্তীকালে যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঝুকির প্রবণতাও কয়েকগুন বাড়িয়ে দেয়। জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরীক্ষায় উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য।

অ্যালুমিনিয়াম লবণ শরীরের ঘর্মগ্রন্থিগুলোকে প্রাথমিকভাবে বন্ধ করে দেয়। কিন্তু তাঁর বদলে মারাত্মক ক্ষতি করে শরীরের।

ইন্টারন্যাশনাল জার্নালে গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে।

তাতে বলা হয়েছে, অনেকগুলো ইঁদুরের শরীরে ইনজেকশনের মাধ্যমে যখন অ্যালুমিনিয়াম লবণ প্রবেশ করানো হয়, তখন তাঁদের দেহে অসংখ্য টিউমারের জন্ম হয়।

তাই জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষ ও মহিলা উভয়কেই অ্যালুমিনিয়াম লবণ যুক্ত সুগন্ধী ব্যবহারে নিষেধ করেছে। তবে এই সংক্রান্ত আরও পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে তাঁরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026