রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯

মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ টাওয়ার ব্রিজ

মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ টাওয়ার ব্রিজ

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশদের পুরনো ইতিহাসের সাক্ষী লন্ডন টাওয়ার ব্রিজ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। জরূরী মেরামত কাজের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।

সিটি অব লন্ডনের এক মুখপাত্র বলেছেন, শনিবার থেকে লন্ডনের ল্যান্ডমার্ক টাওয়ার ব্রিজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে থাকবে। টাওয়ার ব্রিজ সংলগ্ন টলি স্ট্রিট ২০১৮ সাল পর্যন্ত বন্ধ থাকবে যা লন্ডন ব্রিজ রেল স্ট্রেশন পুর্ণ মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র মতে, লন্ডনের টেমস নদীর উপর তৈরীকৃত ১২২ বছর বয়সী এই ব্রিজ সর্বশেষ ১৯৭০ সালে সংস্করন করা হয়। ব্রিজের কাঠের মেরামত ও সুন্দর্য্যবৃদ্ধি, লিফটিং মেশিন, ওয়াটার প্রুফিং এবং ইটের কাজ করা হবে। এই কাজের জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত যানচালচল বন্ধ করা হয়েছে। তবে পদচারীরা তিনটি উইকএন্ডে চলাচল করতে পারবেন।

তবে নদী পদে নৌ চলাচল এবং টাওয়ার ব্রিজ গ্যালারি খোলা থাকবে। দ্রুত কাজ শেষ করে তা আবার দর্শনাথীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপদে যান চলাচল ও পদচারীদের ভ্রমনের জন্য অপরিহার্য কাজ সম্পন্ন করা লক্ষে টাওয়ার ব্রিজ বন্ধ রাখা হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে প্রতিদিন ২১ হাজার গাড়ী এবং ৪০ হাজার মানুষ চলাচল করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026