সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৪

আসছে নতুন ব্রেক্সিট বিল: দ্যা গ্রেট রিপিল বিল

আসছে নতুন ব্রেক্সিট বিল: দ্যা গ্রেট রিপিল বিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে নতুন একটি বিল আনবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এর নাম দেয়া হতে পারে গ্রেট রিপিল বিল।

বিলটি পাস হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে আসা সহজ হবে। যেসব আইন ইউরোপীয় ইউনিয়নের অধীনে ছিল সেগুলো বৃটিশ আইনে অঙ্গীভূত হবে। এর ফলে বাতিল হয়ে যেতে পারে ইউরোপিয়ান কমিউনিটিজ অ্যাক্ট ১৯৭২। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

প্রথমে ইউরোপীয় ইউনিয়নে বিদ্যমান সব আইনকে বৃটিশ আইনে রূপান্তর করা হবে। এরপর অপ্রয়োজনীয় সবকিছু বাতিল করা হবে। কনর্জাভেটিভ দলের বার্ষিক সমম্মেলনকে কেন্দ্র করে তেরেসা মে এমন পরিকল্পনা কথা ঘোষণা করেছেন।

কিন্তু লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যতক্ষণ বৃটেন বেরিয়েœা আসছে ততক্ষণ পর্যন্ত ইউরোপিয়ান কমিউনিটিজ অ্যাক্ট ১৯৭২ বাতিল করলেও সেই বাতিলকরণ কার্যকর হবে না।

এর আগে তেরেসা মে ঘোষণা করেছেন, আগামী বছরের আগে তিনি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আনুষ্ঠানিক কর্মকান্ড শুরু করবেন না। তিনি দ্য সানডে টাইমসকে একটি সাক্ষাতকার দিয়েছেন।

তাতে বলেছেন, বৃটেন যাতে আবার একটি স্বার্বভৌম ও স্বাধীন দেশ হতে পারে তার প্রথম পদক্ষেপ হবে ‘গ্রেট রিপিল বিল’। এর ফলে আমাদের দেশের কাছে ক্ষমতা ফিরে আসবে। প্রাতিষ্ঠানিক নির্বাচনের বিষয়টি কর্তৃত্ব ফিরে আসবে।

এর অর্থ হলো বৃটেনে ইউরোপীয় ইউনিয়নের আইনের কর্তৃত্বের খতম হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026