সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৮

পরমাণু বিজ্ঞানীদের সাথে দফায় দফায় বৈঠক করছে ভারত

পরমাণু বিজ্ঞানীদের সাথে দফায় দফায় বৈঠক করছে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তান ভারতকে একাধিকবার পরমাণু অস্ত্রে হুমকি দিয়েছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

যে কোন সময়ে যে কোন মুহুর্তে পাকিস্তানের আচমকা যে কোনও পরিস্থিতির যোগ্য জবাব যাতে ভারত দিতে পারে সেজন্যেই আগাম প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার।

তাই পরমাণু সংস্থার বিজ্ঞানীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা।

ব্রিটেনও পাকিস্তানকে সংযত হতে বলেছে। সকলেই যেভাবে বিবৃতি দিয়ে ভারতের পাশে থাকার জোরালো বার্তা দিচ্ছে এরপর পাকিস্তানের পক্ষে আদৌ ভারতবিরোধী চক্রান্ত কিংবা জোট গঠনের কোনও প্রয়াস সফল হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।

এদিকে আমেরিকার পর, রাশিয়াও বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তান যেন সন্ত্রাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। অযথা ভারতকে হুমকি দিয়ে পরিস্থিতি যেন ঘোলাটে না করে পাকিস্তান।

জার্মানিও আন্তর্জাতিক মহলের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের সঙ্গে মানানসই শব্দ ব্যবহার করতে বলেছে পাকিস্তানকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025