শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত জুলাইয়ের পর সোমবার আরো কমেছে পাউন্ডের মূল্য। ইউরো এবং ডলারের বিপরীতে ১% হারে কমে গেছে পাউন্ডের মূল্য।
রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কর্তৃক ব্রেক্সিটের তারিখ ঘোষণার পর আজ সোমবার সকালে পাউন্ডের আরেকবার দরপতন হয়েছে। এর আগে গত জুন মাসে রেফারেন্ডামের পর বড় ধরনের দরপতন ঘটে পাউন্ডের।
গতকাল রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসিকে বলেন আগামী মার্চ থেকে ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু করবেন। যা আগামী ২০১৯ সালে গিয়ে সমাপ্ত হবে বলে ধারনা করা হচ্ছে।