বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২২

গোপন ভিডিও ফাঁস প্রিয়াংকার

গোপন ভিডিও ফাঁস প্রিয়াংকার

বিনোদন ডেস্ক: বলিউডের গণ্ডি ছাড়িয়ে গত এক বছর ধরে হলিউডে পদচারণা প্রিয়াংকা চোপড়ার। এরই মধ্যে বিশ্বের দামি অভিনেত্রীদের তালিকায়ও নিজেকে অবস্থান করিয়েছেন তিনি। অর্জন করছেন একের পর এক পুরস্কারও।

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর প্রথম কিস্তিতে সাফল্যের সঙ্গে অভিনয় করে এখন দ্বিতীয়টির কাজও করছেন।

সম্প্রতি এর প্রিমিয়ারও হয়েছে। ২৬শে সেপ্টেম্বর প্রিমিয়ারের কয়েকদিন পরই ‘কোয়ান্টিকো টু’-এর প্রিয়াংকার কিছু ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হয়ে গেছে অন্তর্জালে। এই কিস্তিতেও তার অভিনীত চরিত্র অ্যালেক্স প্যারিস আকর্ষণের কেন্দ্রবিন্দু।

যে ভিডিওটি ফাঁস হয়েছে সেখানে প্রিয়াংকার সঙ্গে দেখা যাচ্ছে রায়ান বুথ ওরফে তথা জেক ম্যাকলফলিনকে। অনস্ক্রিন কাপলের কিছু লাভ-মেকিং দৃশ্য রয়েছে ওই ভিডিওতে।

ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সেটি। যদিও এই ভিডিও ফাঁস নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি প্রিয়াংকা কিংবা কোয়ান্টিকো টিমের কেউই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025