সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৪

জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান

জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক: নতুন আমীর নির্বাচনের পর এবার সেক্রেটারি জেনারেলসহ দায়িত্বশীল পদসমূহের মনোনয়ন নিয়ে তৎপরতা চলছে জামায়াতে।

তবে গত চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা জামায়াতের সেক্রেটারি জেনারেল মনোনীত হচ্ছেন বলে দায়িত্বশীল সূত্রের আভাস।

২০১০ সালে আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হলে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন এটিএম আজহারুল ইসলাম। তবে ২০১১ সালের ১৯শে সেপ্টেম্বর এটিএম আজহারুল ইসলাম গ্রেপ্তার হলে দায়িত্ব নেন ডা. শফিকুর রহমান।

২০১২ সালে শফিকুর রহমান গ্রেপ্তার হলে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান। তবে শফিকুর রহমান জামিনে মুক্তি পেলে মাওলানা রফিক স্বপদে ফিরে যান। এর পর থেকে ভারপ্রাপ্ত আমীরের সঙ্গে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামায়াতের হাল ধরেন। আত্মগোপনে থেকে বক্তৃতা-বিবৃতিসহ নানা মাধ্যমে দল পরিচালনা করেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় দলটির আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর দল পুনর্গঠনের দাবি জোরদার হয়। এ পর্যায়ে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে তিন সদস্যের আমীর প্যানেলের নির্বাচন সম্পন্ন করা হয়।

এতে ২৭৭ সদস্যের মজলিশে শূরার সর্বোচ্চ ভোটে মকবুল আহমাদের নাম চূড়ান্তভাবে বিবেচিত হয়। জামায়াতের এক তরুণ সদস্যের মতে, দলের এই সংকটময় মুহূর্তে সার্বিক বিবেচনায় মকবুল আহমাদের বিকল্প নেই। একইভাবে সেক্রেটারি জেনারেল পদে ডা. শফিকুর রহমানই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। মকবুল আহমাদ আমীর নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা সর্বাধিক।

ওদিকে নতুন আমীরের দায়িত্ব নেয়ার পর প্রথমে কেন্দ্রীয় মজলিসে শূরা নির্বাচন হবে। পর্যায়ক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, বিভাগীয় সেক্রেটারি নির্বাচন হবে। শূরা নির্বাচনের পাশাপাশি জেলা ও মহানগরী আমীর নির্বাচনও সম্পন্ন হবে বলে সূত্র জানায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026