শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯

আলোচনায় শেখ রেহেনার ছেলে ববি

আলোচনায় শেখ রেহেনার ছেলে ববি

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহেনার ছেলে ঘিরে নানা আলোচনা চলছে দলের কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে।

আওয়ামী লীগের একাধিক নেতার মতে, ববিকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হতে পারে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সন্তান ববি দেশে অবস্থান করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নানা কাজের তত্ত্বাবধান করছেন। এসব কাজে তিনি সফলতাও দেখিয়েছেন।

দলীয় একটি সূত্র মতে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি সত্তরে পা দিয়েছেন। এখন বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মকে ধীরে ধীরে দলীয় রাজনীতিতে সক্রিয় করা প্রয়োজন। শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও চলতি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনি এখন সে কাজেই বেশি ব্যস্ত। মা প্রধানমন্ত্রী থাকাবস্থায় তিনি সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হতে এবং দেশে থাকতে চান না। দলের ভেতরে নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই তার এমন মনোভাব। এ ক্ষেত্রে দেশে অবস্থানরত ববিকে দলীয় রাজনীতিতে যুক্ত করা হতে পারে।

ববির ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, সরাসরি দলীয় রাজনীতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ববি এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন না। বিভিন্ন সময়ে তিনি তার ঘনিষ্ঠজনদের এমনটা জানিয়েছেন। তবে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা বনানী ও গুলশান নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে মানসিক প্রস্তুতি নিচ্ছেন। তবে আগামী নির্বাচনেই যে তিনি অংশ নেবেন সেটি নিশ্চিত নয়।

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জননেত্রী শেখ হাসিনা তার নিজের সন্তান ও বোনের সন্তানদের সমান দৃষ্টিতে দেখেন। তিনিই সিদ্ধান্ত নেবেন বঙ্গবন্ধুর দৌহিত্ররা কে কখন কোথায় কী কাজ করবেন। তাদের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে একমাত্র নেত্রীই (শেখ হাসিনা) ভালো জানেন।

তবে জয় বা ববি যখনই সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হবেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের স্বাগত জানাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026