রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৭

গর্ভপাত বিল থেকে পোল্যান্ড সরকারের ইউটার্ন

গর্ভপাত বিল থেকে পোল্যান্ড সরকারের ইউটার্ন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পোল্যান্ডের ৬০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সরকার পুরোপুরি গর্ভপাত বন্ধের উদ্যোগ থেকে ফিরে আসছে। হাজার হাজার নারী সরকারের গর্ভপাত পুরোপুরি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

সেই বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। এতে যোগ দেন সব শ্রেণীর, সব বয়সের নারী।

এর ফলে বিজ্ঞান ও উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী জারোস গোউন বলেছেন, নারীদের এই বিক্ষোভ আমাদেরকে শিখিয়েছে মানবতা। আমাদেরকে চিন্তা করতে শিখিয়েছে। এর আগে একজন মন্ত্রী এসব নারীকে নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন। তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বিয়াটা সিডলো নিজে দূরত্ব বজায় রাখেন।

পোল্যান্ডে গর্ভপাত বন্ধের প্রস্তাবের বিরুদ্ধে সারা দেশের নারীরা রাস্তায় নেমে আসেন। তারা গত সোমবারকে ‘ব্লাক মানডে’ হিসেবে পালন করেন। শুধু ওয়ারশ’তে রাজপথে নেমে আসেন ৩০ হাজার নারী।

এর ফলে মন্ত্রী গোউন বলেছেন, পোলান্ডের ক্ষমতাসীন ডানপন্থি নেতারা গর্ভপাত পুরোপুরি বন্ধের বিভক্তি সৃষ্টিকারী প্রস্তাবকে আইনে পরিণত করবে না। এমনকি যদি সেটা ধর্ষণ ও সংশ্লিষ্ট কোন ঘটনাও ঘটে।

পোল্যান্ডের সিনেট স্পিকার স্টানিস কারকেওস্কি বলেছেন, দেশটির উচ্চ কক্ষ এ বিলটিকে প্রক্রিয়াজাত করবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026