মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

ভিন্ন স্বাদের পুর ভরা পটল

ভিন্ন স্বাদের পুর ভরা পটল

আফসানা নিশি: স্পেসাল ইন্ডিয়ান খাবারের কথা মনে পড়লেই নিশ্চয় প্রথমে মাথায় আসে ‘পটলের দোরমার নাম’।কিন্তু অন্য আর একটি সুস্বাদু খাবার পুরভরা পটল কি কেউ খেয়েছেন? বেশ জনপ্রিয় এই খাবারটি খেতে চমৎকার সুস্বাদু হলেও রান্না করতে পারে না অনেকে।

অনেকে আবার জানেই না পটলের তৈরি এমনও কোন রেসিপি আছে। কিন্তু এখন তো জানলেন নতুন খাবারের নামটি। তবে এবার দেখে নিন রেসিপি আর ঝটপট তৈরি করে ফেলুন ‘পুর ভরা পটল’।

পকরণ:

১। পটল—১৫-২০ টা, ২। ডিম—১ টা, ৩। মুরগীর কিমা—১ কাপ, ৪। কুচো চিংড়ি—১/২ কাপ, ৫। ধনে গুড়ো—১/২ চা চামচ, ৬। জিরা গুড়ো—১/২ চা চামচ, ৭। কাঁচা মরিচ কুচি—৫ টি, ৮। পেয়াজ কুচি—১/২ কাপ, ৯। ধনেপাতা কুচি—১ টেবিল চামচ, ১০। আদা বাটা—১/২ চা চামচ, ১১। রসুন বাটা—২ চা চামচ, ১২। পেয়াজ বাটা—১ চা চামচ, ১৩। তেল—১ কাপ, ১৪। লবন স্বাদ মতো, ১৫। হলুদ গুড়ো।

প্রণালীঃ

১। প্রথমে পটলগুলোর গাঁ হালকা আঁচড়ে নিন। এবার দুপাশের মুখ কেঁটে চিকন চাকু বা সর্ণার মাথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের বীজ বের করে নিন। নিচের মুখটা সামান্য কাটবেন। পটলের মুখগুলো ফেলে দেবেন না,পরে কাজে লাগবে এটা। এবার পটলগুলো ধুয়ে অল্প লবন মাখিয়ে একটা ঝুড়িতে করে রেখে দিন।

২। ডিম ভেঙ্গে এতে সামান্য লবন দিয়ে ফেটিয়ে নিন। কড়াইতে তেল দিন। তেল গরম হলে এতে ডিম দিয়ে ঝুরি করে ভেজে নিন। এবার ওই তেলে চিংড়িগুলো ভেজে নিন। কড়াইতে আবার তেল দিন। এতে ১/৩ ভাগ পেয়াজ কুচি ও ১/৩ ভাগ কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন। পেয়াজ হালকা রঙ হলে এতে একে একে বাটা মসলা, অল্প লবন, হলুদ গুড়ো, ধনে গুড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিন। এতে মুরগির কিমা দিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে জিরা গুড়ো ও ধনেপাতা কুচি দিন। ১ মিনিট নেড়ে নামিয়ে নিন।

৩। মাংস, ডিম, চিংড়ি এক জায়গায় মিশিয়ে নিন। এবার আগে থেকে লবন দিয়ে মাখিয়ে রাখা পটলগুলোর মধ্যে এই পুর ভরে দিন। ভাল করে চেপে চেপে বেশি করে ভরুন। পটলের কাঁটা মুখ দিয়ে টুথপিক দিয়ে আটকে দিন। এতে পুর বের হওয়ার ভয় থাকবে না। পটলের গায়ে অল্প হলুদ লাগিয়ে মাখিয়ে দিন।

৪। কড়াইতে বেশি করে তেল দিন।তবে খুব বেশি না। এটা ডুবো তেলে ডিপ ফ্রাই হবে না। তাই ১৫ টা পটল ভাজতে যে পরিমাণ তেল লাগবে তার থেকে একটু বেশি দিন। তেল গরম হলে চুলার আঁচ কমিয়ে পটল দিন। এই আঁচে ভাল করে ভেজে নিন। পটল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে বাকি পেয়াজ ও কাঁচা মরিচ দিন। পটল, পেয়াজ, কাঁচা মরিচ একসাথে ভাজতে থাকুন।পেয়াজ সোনালী রঙ ধরলে চুলা বন্ধ করে দিন।

৫। একটা পাত্রে পটলগুলো সুন্দর করে সাজিয়ে উপরে পেঁয়াজ ও কাঁচা মরিচ ভাজা ছড়িয়ে দিন। টুথপিক বের করে মুখগুলো ফেলে দিন। এখন আর পুর বের হয়ে যাবে না। গরম গরম ভাত আর লেবু দিয়ে মাখা সালাদের সাথে পরিবেশোন করুন। অনেক সুস্বাদু লাগবে খেতে। দেখবেন ভাজার সময় গন্ধে জিভে জল এসে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026