শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২

মনোবিজ্ঞানীদের মতে অযোগ্যতায় দায়ী কিছু অভ্যাস

মনোবিজ্ঞানীদের মতে অযোগ্যতায় দায়ী কিছু অভ্যাস

মনোরোগ ডেস্ক: যখন আমরা কোনো চাকরির জন্য ইন্টারভিউর সম্মুখীন হই কিংবা কর্মক্ষেত্রে উপরস্থ কারো সঙ্গে কথা বলি, তখন স্নায়ুবিক দুর্বলতার কারণে নিজের অজান্তেই আমাদের আচরণে লক্ষণীয় কিছু পরিবর্তন দেখা দেয়।

এসব আচরণ বা কার্যকলাপের জন্য অন্যদের মনে হতে পারে আপনি হয়তো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে অপারগ। মেনে নেয়া কঠিন হলেও এসব আচরণ আপনার ভেতর থেকেই যেন চিৎকার করে উঠে- আমি প্রস্তুত নই!

মনোবিজ্ঞানীদের মতে, সতর্কতাই এসব বেফাঁস বা দৃষ্টিকটুআচরণ দূর করার সবচেয়ে বড় উপায়।

নখ কামড়ানো

নখ কামড়ানো হল সবচেয়ে প্রচলিত একটি দৃষ্টিকটু বদভ্যাস। ক্যারিয়ার পরামর্শ বিশেষজ্ঞ অ্যামান্ডা অগাস্টিন বিজনেস ইনসাইডার-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি শুধু আপনার নখ আর বহিঃত্বকেরই ক্ষতিসাধন করে না, পাশাপাশি আপনার ব্যক্তিত্বেরও হ্রাস ঘটায়।

অবিরাম মোবাইল ফোন চালানো

আমার মতে যে মানুষটা তার মোবাইল ফোন বা ঘড়ির দিকে না তাকিয়ে থাকতে পারে না, সে আসলে তার অনাগ্রহী মনোভাবকে প্রকাশ করে।- ভিকি অলিভার, লেখক, ৩১০ স্মার্ট আনসার্স টু টাফ ইন্টারভিউ কোশ্চেনস এবং ৩১০ স্মার্ট আনসার্স টু টাফ বিজনেস এথিক কোশ্চেনস।

কথা বলার সময় চোখের দিকে না তাকানো

ইন্টারভিউয়ের সময়ে সরাসরি প্রশ্নকর্তার চোখের দিকে না তাকিয়ে অর্থাৎ আই কন্ট্যাক্ট না করে উত্তর দেয়াটা তাদের মনে আপনার সম্পর্কে এক ধরনের বিরূপ এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অগাস্টিনের মতে, ‘সরাসরি চোখের দিকে না তাকানোর ব্যাপারটা নিজেকে অপ্রস্তুত, অনাগ্রহী, অন্তঃসারশূণ্য এমনকি অহংকারী হিসেবে উপস্থাপন করতে পারে।’

কথা বলার সময়ের অন্তত অর্ধেকটা যদি আপনি ‘আই কন্ট্যাক্ট’ করতে পারেন তাহলে সেটা আপনাকে বিশ্বাসযোগ্য, নিঃসংশয় এবং কর্মদক্ষ হিসেবে তুলে ধরবে।

হাত মোচড়ানো কিংবা হাতের তালু উরুতে ঘষা

শিষ্টাচার বিশেষজ্ঞ এবং লেখিকা রোজালিনা ওরোপেজা র্যান্ডাল এ সম্পর্কে বিজনেস ইনসাইডারকে বলেন, ‘এই ধরনের আচরণের ভয়ংকর রকম বাজে প্রভাব রয়েছে, এতে করে প্রশ্নকর্তাদের মনযোগ আপনার বক্তব্য থেকে সরে যেতে পারে এবং এক ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে পারে।’

অগাস্টিনের মতে, এই অভ্যাস পরিহার করতে চাইলে আপনি আপনার হাত দুটো হাঁটুর ওপরে রাখার পরিবর্তে আপনার সামনের টেবিলের ওপরে বা চেয়ারের হাতলে ভাঁজ করে রাখতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026