মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

ইফতারে চিংড়ির কাটলেট

ইফতারে চিংড়ির কাটলেট

রাধুনী ডেস্ক: রমজানে ইফতারির ভাজাভাজির আইটেমে একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন চিংড়ির কাটলেট। ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে ফেলুন পারেন এ পদটি। তাহলে জেনে নিন মজাদার চিংড়ি কাটলেটর সহজ রেসিপি।

উপকরণ: চিংড়ি ২ কাপ, আদা বাটা আধা চা চামচ, মরিচ বাটা আধা চা চামচ, গোলমরিচ বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ, ডিম ১টি, পাউরুটি গুঁড়া আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, তেলপরিমাণ মতো, লবণ স্বাদ অনুযায়ী

প্রণালি: প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে কিমা করে নিন। এরপর বাটা মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও পুদিনাপাতা এক সঙ্গে মাখিয়ে নিন।

এবার পাউরুটির গুঁড়া, ডিম ও লবণ মিশিয়ে নিন। তারপর ময়দা ছিটিয়ে কাটলেট আকারে তৈরি করুন। গরম তেলে মচমচে করে ভেজে নিন। লেবুর রস ছিটিয়ে টমেটো সসের সঙ্গে ইফতারির টেবিলে গরম গরম পরিবেশন করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026