সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২

চীনের সাহায্যপ্রার্থী হলেন ভীতু মার্কিন প্রেসিডেন্ট

চীনের সাহায্যপ্রার্থী হলেন ভীতু মার্কিন প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎক্ষেপণে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে চীনকে কিছু একটা করার আহ্বান জানিয়েছেন ভীত এই মার্কিন প্রেসিডেন্ট।

গেলো সপ্তাহে জাপান সাগরে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে একমত হয় আমেরিকা-চীন।

এবারের জি-টোয়েন্টি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার একগুঁয়ে কর্মকাণ্ড বন্ধে চীনের কিছু একটা করা উচিত।

ট্রাম্প আরো বলেন, উত্তর কোরিয়াকে নিভৃত করতে আমার দিক থেকেও অনেক সময় লাগতে পারে, আবার আপনার দিক থেকেও যথেষ্ট সময় লাগতে পারে। কিন্তু শেষপর্যন্ত যেকোনো উপায়েই আমাদের সফল হতে হবে।

জানা গেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এসময় ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তাকে আশ্বস্ত করেন যে, কোরীয় উপদ্বীপ অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করাতেই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ চীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026