বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৫

তৃতীয় সন্তানের জনক হচ্ছেন মি. বিন

তৃতীয় সন্তানের জনক হচ্ছেন মি. বিন

বিনোদন ডেস্ক: অভিনয়ের দক্ষতায় কোটি কোটি মানুষের কাছে পরিচিতি পাওয়া ‘মি. বিন’ এবার ৬২ বছর বয়সে তৃতীয়বারের মতো সন্তানের জনক হচ্ছেন। আর তার এ সন্তানের মা হতে যাচ্ছেন তার পার্টনার ৩৩ বছর বয়সী লুইস ফোর্ড। এ দু’জনের দেখা সাক্ষাত ওয়েস্ট এন্ডে অভিনয়ের সুবাদে। সেখান থেকেই তাদের জানাশোনা। মন দেয়া নেয়া। এরপর চুটিয়ে প্রেম।

উভয়ের সম্মতিতে চলতে থাকে অবাধ চলাফেরা। তারই ধারাবাহিকতায় গার্লফ্রেন্ড লুইস ফোর্ড হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। এখানে পরিষ্কার করে নেয়া ভাল যে, মি. বিন কিন্তু অভিনেতা মি. বিনের আসল নাম নয়। তার আসল নাম রোয়ান অ্যাটকিনসন। তার রয়েছে দুটি সন্তান। তারা সবাই বড় হয়ে গেছেন। একজনের নাম বেন। তার বয়স ২৩ বছর। অন্যজন লিলি। তার বয়স ২১। কিন্তু তারপর অনেক দীর্ঘ বিরতির পর প্রেমিকা লুইস ফোর্ডের মনোরঞ্জন করতে গিয়ে তাকে আবার সন্তানের পিতা হতে হচ্ছে। তবে এটা হবে রোয়ান অ্যাটকিনসন ও লুইস ফোর্ডের প্রথম সন্তান।

আশা করা হচ্ছে, ওই সন্তান দু’এক সপ্তাহের মধ্যে পৃথিবীর আলো দেখবে। অনলাইন ডেইলি মেইল লিখেছে, ২০১৪ সালে দ্য উইন্ডসোরস কমেডি ছবিতে অভিনয় করছিলেন এই দু’তারকা। ওই কমেডি চ্যানেল ৪ এ প্রচার হয়। সেই যে প্রেমের শুরু। তারপর থেকে চলছে অবিরাম।

তাদের সঙ্গে জানাশোনা আছে এমন একটি সূত্র বলেছেন, নতুন সন্তান আসার আনন্দে রোয়ান অ্যাটকিনসন ও তার প্রেমিকা লুইস ফোর্ড যেন চাঁদের দেশে পৌঁছে গিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না। এই যুগল অত্যন্ত আনন্দঘন সময় কাটাচ্ছেন। এর মাসখানেক আগে রোয়ান অ্যাটকিনসনের মেয়ে লিলি তার নাম থেকে পিতার নামের অংশ কেটে ছেটে ফেলে দেন। পাল্টে ফেলেন নিজের নাম। মায়ের নাম সুনেত্রা শাস্ত্রীর নাম যুক্ত করেন নিজের নামের সঙ্গে।

কি কারণে তিনি এমনটা করেছেন তা পরিষ্কার নয়। তবে এটা ধরে নেয়া যায়, পিতার এই ভিমরতি তার সহ্য হয় নি। লিলি একজন কৌতুক নৃত্যশিল্পী। তার মা সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে তার পিতা রোয়ান অ্যাটকিনসনের বিচ্ছেদ ঘটে ২০১৫ সালে। তার আগেই লুইস ফোর্ডের প্রেমে হাবুডুবু খেতে থাকেন অ্যাটকিনসন।

ফলে মেয়ে লিলি তার নাম থেকে পিতার নাম বাদ দেয়ায় রহস্যের সৃষ্টি হয়। কারণ লিলি সারা জীবন নিজের নামের সঙ্গে পিতার নামটিকে জড়িয়ে ধরেছিলেন। যে পিতাকে মানুষ নিজের নামের চেয়ে ‘মি. বিন’ হিসেবে শিশু থেকে থুত্থুরে বুড়ো পর্যন্ত চেনেন, তার নামে নিজেকে পরিচিত করানো তো গর্বের বিষয়। কিন্তু রোয়ান অ্যাটকিনসন নিজের পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও প্রেম করেছেন তার চেয়ে অর্ধেক বয়সী এক যুবতীর সঙ্গে। এমন ক্ষোভেই লিলি তার নাম থেকে বাবাকে বাদ দিয়ে হয়ে গেছেন এখন ‘লিলি শাস্ত্রী’। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সামাজিক মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মিস শাস্ত্রী। অনলাইন থেকে মুছে দিয়েছেন সব ছবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026