মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫

মিথ্যা বলায় ট্রাম্পের সাবেক নির্বাচনী কর্মকর্তার কারাদণ্ড

মিথ্যা বলায় ট্রাম্পের সাবেক নির্বাচনী কর্মকর্তার কারাদণ্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সাবেক উপদেষ্টা জর্জ পেপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এফবিআই কাছে মিথ্যা তথ্য দেয়ায় দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর সঙ্গে যোগসাজসে তার বিরুদ্ধে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত চলছে।

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি তদন্তে মিথ্যা তথ্য দেয়ায় যুক্তরাষ্ট্রের জেলা জজ র‌্যান্ডলফ মোস শুক্রবার পেপাডোপলাসের ১৪ দিনের সাজা ঘোষণা করেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে রুশ আতাঁত নিয়ে দেশটির বিশেষ কৌঁসুলি রাবার্ট মুলারের চলমান তদন্তের মধ্যেই এই প্রথম কোনো নির্বাচন কর্মকর্তা সাজার মুখোমুখি হয়েছেন।

পেপাডোপোলাস বলেন, তিনি গভীরভাবে লজ্জিত। তিনি স্বীকার করেছেন, তিনি মিথ্যা বলায় এফবিআইয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

ওয়াশিংটনে আদালতকে তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে আমি মারাত্মক এক ভুল করে বসেছি। যে জন্য আমাকে ব্যাপক খেসারত দিতে হয়েছে।

আমার বয়স কম ও উচ্চাকাঙ্ক্ষী ছিলাম বলেই এমনটা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। বিচারক বলেন, পেপাডোপোলাসের অনুশোচনা আমি বিবেচনায় নিয়েছি।

আর এজন্যই তাকে হালকা শাস্তি দেয়া হয়েছে। পাশাপাশি তাকে সাড়ে নয় হাজার ডলার জরিমানা গুণতে হবে ও সামাজিক কার্যক্রমে যুক্ত থাকতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026