রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ।

গতকাল সোমবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী জেরেমি হান্টকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিং করেন।

সাক্ষাৎকালে জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে।

এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি মিয়ানমার স্বাক্ষতির চুক্তি অনুযায়ী কাজ করছে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় জেরেমি হান্ট রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা হানিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ সফরে তার আগ্রহের কথাও ব্যক্ত করেন তিনি এসময়। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন আয়োজিত গ্লোবাল কল টু অ্যাকশন অন ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন। অন্য বিশ্ব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026