মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮

ট্রাম্পের মোবাইলে মাঝেমধ্যেই আড়িপাতে চীন

ট্রাম্পের মোবাইলে মাঝেমধ্যেই আড়িপাতে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোবাইল ফোনে প্রায়শঃই চীন আড়িপাতে বলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

বুধবার কয়েকজন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ট্রাম্প যখন তার ব্যক্তিগত মোবাইলে বন্ধুদের সঙ্গে গল্প করেন সেসব শুনে নিয়ে মার্কিন নীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় মূলত চীন এখনও যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্যযুদ্ধ আর বাড়তে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

এর ধারাবাহিকতায় দেশটি চীনের ব্যবসায়ীদের ওপর নির্ভর করছে যেন তারা ট্রাম্পের কাছের বন্ধুরা তাকে বোঝাতে কার্যকর ভূমিকা রাখে।

এর আগে গত মার্চে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় দেশটির বেশ কয়েকজন সিনেটরকে চিঠির মাধ্যমে জানিয়েছিলো তারা ওয়াশিংটন ও এর আশেপাশের এলাকার মোবাইল গ্রাহকদের ফোনালাপে তৃতীয়পক্ষ ঢুকে তাতে নজরদারি চালাচ্ছে বলে জানতে পেরেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026