শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০২

২০১৮ সালে গুগল সার্চে জনপ্রিয়তার শীর্ষে যারা

২০১৮ সালে গুগল সার্চে জনপ্রিয়তার শীর্ষে যারা

প্রযুক্তি আকাশ নিউজ: ২০১৮ সালে গুগলের সার্চ স্টোরিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যক্তি ও বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে টেক জায়ান্টটি। এরমধ্যে ফিফা বিশ্বকাপ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজকীয় বিয়ের মত ইস্যুগুলো বছরজুড়েই ছিলো সার্চারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ইয়ন।

এ বছর গুগল সার্চে আগ্রহের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফিফা বিশ্বকাপ। ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে আয়োজিত এই বিশ্বকাপে মেসি, রোনালদোর মতো চিরচেনা তারকাদের মাঠে নিজের জাত চেনান মদরিচ।

ফ্রান্স বিশ্বকাপ ঝুলিতে তুলে নিলেও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোন্দিলা রাভার কিতারেভিস বিশ্ববাসীর হৃদয় জয় করে নেন। আর গুগল সার্চ স্টোরিতে ফ্যানদের আগ্রহের সেরাটির জায়গা করে নেয় ফিফা।

দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় হওয়া হারিক্যান ফ্লোরেন্স। ঝড়ো বৃষ্টিপাত এবং ভূমিধ্বসের শিকার হন ১ লাখ ৮৮ হাজার মানুষ।

গুগলে জনপ্রিয়তায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং হলিউড অভিনেত্রী মেগান মের্কেলের বিয়ে। ১৯ মে যুক্তরাজ্যের সেন্ট জর্জ চ্যাপেলের উইন্ডসর ক্যাসেলের এই বিয়ে সরকারি টিভিতে দেখেছিলেন কোটি দর্শক।  এছাড়া এই বিয়ে ছিলো সম্ভবত বছরের সবচেয়ে আলোচিত ঘটনা।

চতুর্থ স্থানে রয়েছে ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। গত আট বছরের ইতিহাসে প্রথমবারের মত ডেমোক্রেটরা রিপাবলিকানদের কাছ থেকে হাউসের সংখ্যাগরিষ্ঠের স্থান ছিনিয়ে নেয়। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে হারিক্যান মাইকেলে তা-ব। নিহত হন ১৭জন মানুষ।

ষষ্ঠ স্থানে আছে ব্রিটিশ বিজ্ঞানী ও অধ্যাপক স্টেফেন হকিংয়ের মৃত্যু। মার্চে ৭৬ বছর বয়সে দীর্ঘদিনের মটর নিউরন রোগে মারা যান তিনি। আমৃত্যু মহাবিশ্বের রহস্য সন্ধানে নিয়োজিত থেকেছেন এই তত্ত্বীয়পদার্থবিদ।

এরপরই গুগল সার্চে শীর্ষে রয়েছে ফ্যাশন আইকন কেট স্পেড এর আত্মহত্যায় মৃত্যু, মারভেল কমিকস এর সহস্রষ্টা স্ট্যান লি’র মৃত্যু। সেরা দশে সর্বনিম্ন স্থানে আছে মুভি ব্ল্যাক প্যান্থার, এবং সঙ্গীতশিল্পী এভিচির মৃত্যু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026