বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

নিজ পেটে সন্তান গুলিবিদ্ধ হয়ে নষ্ট করার দায়ে গর্ভবতী নারী দোষী সাব্যস্ত

নিজ পেটে সন্তান গুলিবিদ্ধ হয়ে নষ্ট করার দায়ে গর্ভবতী নারী দোষী সাব্যস্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের আলাবামায় পেটে গুলিবিদ্ধ হয়ে ভ্রণ নষ্ট হওয়ায় নরহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এক নারীকে। ওই নারীর নাম মার্শে জোনস (২৭)।

এদিকে মুক্তি পেয়ে গেছেন তার পেটে গুলি করা ব্যক্তি। খবরে বলা হয়, পাঁচ মাসের প্রসূতি থাকাকালীন সময় গুলিবিদ্ধ হন জোনস। গত ডিসেম্বরে ব্রিমিংহামের প্লেজান্ট গ্রোভ এলাকার এক দোকানের বাইরে ঝগড়ার সূত্র ধরে তাকে গুলি করেন অপর এক নারী।

এ ঘটনায় তিনি বেঁচে গেলেও মারা যায় তার গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান। বুধবার স্থানীয় জেফারসন কাউন্টির এক গ্র্যান্ড জুরি তাকে নরহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তার মুচলেকা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলার।

কিন্তু যে নারী তাকে গুলি করেছে তিনি খালাস পেয়ে গেছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, আলাবামার কট্টর গর্ভপাত বিরোধী আইন এখন গর্ভবতী নারীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

গত ডিসেম্বরে ঘটনাটির তদন্তের দায়িত্বে থাকা প্লেজান্ট গ্রোভ পুলিশের ল্যাফটেনান্ট ড্যানি রেইড বলেন, তদন্তে দেখা গেছে এই ঘটনায় একমাত্র সত্যিকারের শিকার হচ্ছে ওই জন্ম না নেয়া শিশুটি। তার মা অযাচিত কারণে ঝগড়া শুরু করে ও অব্যাহত রাখে। ফলস্বরূপ মারা যায় তার নিজের সন্তান।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আলাবামার গভর্নর ক্যা আইভি নতুন একটি গর্ভপাত বিরোধী আইনের অনুমোদন দেন। ওই আইন অনুসারে, ধর্ষণ, অজাচারসহ প্রায় সকল পরিস্থিতিতেই গর্ভপাত নিষিদ্ধ করা হয়।

এছাড়া, আলাবামায় ‘স্ট্যান্ড ইয়ুর গ্রাউন্ড’ নীতি মেনে চলা রাজ্য। অর্থাৎ, যথাযথ কারণ থাকলে কোনো ব্যক্তি নিজেকে রক্ষা করতে শারীরিক শক্তি প্রয়োগ করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026