বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টেক্সাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

টেক্সাসের আডিসন বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের সময় একটি হ্যাঙ্গারের সঙ্গে ধাক্কা খায়।

এতে বিচক্রাফট বিই-৩৫০ কিং এয়ার বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। বিমানবন্দরের উপপরিচালক ডারচি নিউজিল বলেছেন, এটি একটি দু’ইঞ্জিন বিশিষ্ট বিমান।

এর যাওয়ার কথা ছিল ফ্লোরিডা। রোববার দিন শেষে ঘটা এই দুর্ঘটনায় তদন্ত করার কথা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের।

এ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানানো হয় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026