বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হয়ে বিমানে আগুন

পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হয়ে বিমানে আগুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বোস্টনে ভার্জিন এয়ারলাইন্সের একটি বিমান আগুন লাগায় জরুরি অবতরণ করেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিমানটি নিউইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছিল।

বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে আসলে পথে কোনো এক যাত্রীর মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের পর বিমানের ভেতর আগুন লেগে যায়। ফলে পাইলট বোস্টনে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হন।

বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বিমানটি পরিদর্শন করেন। তারা বিমানের ভেতর থেকে একটি বিস্ফোরিত পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করেন।

সেটি পরীক্ষার পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে বিমানটিতে আমরা মোবাইল ফোনের বিস্ফোরিত একটি এক্সটার্নাল পাওয়ার ব্যাঙ্ক পেয়েছি। সেটি বিস্ফোরিত হয়েই বিমানে আগুন লেগেছিল। বিমানে থাকা ২১৭ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বোস্টন বিমানবন্দর কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026