বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

ট্রাম্পকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন অর্ধেকেরও বেশি ভোটার

ট্রাম্পকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন অর্ধেকেরও বেশি ভোটার

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন অর্ধেকেরও বেশি ভোটার।

তবে বর্ণবাদের কারণেই ট্রাম্প কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছেন এতে একমত হয়েছেন মাত্র ৪১ ভাগ। ৪৯ ভাগ ভোটার বলছেন ‘সীমান্ত’ নিয়ন্ত্রণ মার্কিন স্বার্থের সুরক্ষা’র জন্যই ট্রাম্প এই নীতি গ্রহণ করেছেন।

কংগ্রেসের চার ডেমোক্রেট নারী সদস্য ও কৃষ্ণাঙ্গ অধুষ্যিত এক শহরকে বর্ণবাদী আক্রমণের পর কুইনপিয়াক বিশ্ববিদ্যালয়ের চালানো সমীক্ষায় এটি উঠে আসে।

মঙ্গলবার প্রকাশিত এই জরিপে দেখা যায়, ট্রাম্প বর্ণবাদী বলে বিশ্বাস করেন ৫১ ভাগ ভোটার। ৪৫ ভাগ তাকে বর্ণবাদী বলে মনে করেন না। ৮০ভাগ কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন, ট্রাম্প বর্ণবাদী, ১১ ভাগ বলেছেন তিনি বর্ণবাদী নন।

৪৬ ভাগ শ্বেতাঙ্গ ভোটার ট্রাম্পকে বর্ণবাদী বলেছেন, অন্যদিকে ৫০ ভাগ বলেছেন তিনি এটি নন। হিসপানিক ভোটারদের মধ্যে ৫৫ ভাগ তাকে বর্ণবাদী ও ৪৪ ভাগ বলেছে তিনি নন।

জরিপে উঠে আসে, পুরুষদের চাইতে নারী ভোটাররা ট্রাম্পকে বেশি বর্ণবাদী বলে মনে করছেন। ৫৫ ভাগ পুরুষ বলেছেন তিনি বর্ণবাদী নন, ৪১ ভাগ বলেছেন তিনি বর্ণবাদী।

অন্যদিকে ৫৯ ভাগ নারী তাকে বর্ণবাদী বলেছেন, ৩৬ভাগ বলেছেন তিনি নন। এই পুলে ৬১ভাগ ভোটার বলেছেন কংগ্রেসের তাকে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত হবে না। ২৯ ভাগ তাকে অভিশংসনের পক্ষে মত দিয়েছেন।

২৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ১ হাজার ৩০৬জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026