বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সাদমান সাকিব (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের কুইন্সে ওজনপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাকিব নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীতে, বাবার নাম মঈনউদ্দিন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমে খণ্ডকালীন চাকরি করতেন। ওই দিন ভোরে পণ্য ডেলিভারি দিতে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনায় পড়েন তিনি। সাকিবের গাড়ি নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026