বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু ট্রাম্পের বিরুদ্ধে

আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু ট্রাম্পের বিরুদ্ধে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মার্কিন প্রতিনীধি পরিষদ কংগ্রেস এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে। এই প্রস্তাব পাসের পর নির্ধারিত হয়েছে কিভাবে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত করে তাকে পদচ্যুত করা যাবে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজের জন্য এক্ষেত্রে এটি ছিলো প্রথম পরীক্ষা। সিএনএন, বিবিসি

হোয়াইট হাউজ শুরু থেকেই এই প্রস্তাব ও তদন্তের বিরোধীতা করে আসছে। প্রতিটি রিপাবলিকানও ২জন ডেমোক্রেট সদস্য এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। পক্ষে ভোট পরেছে ২৩২টি আর বিপক্ষে ১৯৬টি।

এই প্রস্তাব অনুযায়ী ট্রাম্প এই তদন্তের বিরুদ্ধে আইনজীবি নিয়োগ দিতে পারবেন। রাজনৈতিক প্রতিদ্বন্দী জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দেয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। অবশ্য ট্রাম্প বলছেন, তিনি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন। তার মতো এটি ডাইনি শিকারের মতো বায়বিয় একটি বিষয়।

হোয়াইট হাউজ মুখপাত্রের দাবি সম্পূর্ণ হাওয়াই একটি অভিযোগের ভিত্তিতে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে। এটি পাশ হওয়ায় তদন্তের বিষয়টি প্রকাশ্য হবে। তবে এটি পাশ হওয়ার মানে এই নয় ট্রাম্প অভিশংসিত হয়ে যাবেন। এটি হলো অভিশংসন তদন্তের আনুষ্ঠানিক সূচনা।

এই বিষয়ে রুদ্ধদ্বার শুনানি করায় রিপাবলিকানরা ডেমোক্রেটদের সমালোচনা করে আসছিলো। তবে ডেমোক্রেটরা বলছেন, তাদের প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা ছিলো। তারা গোপনীয়তার অভিযোগ অস্বীকার করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026