বিনোদন ডেস্ক: ‘‘মুজসে শাদি করোগি’‘ খ্যাত বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার একান্ত খায়েশের মিডিয়াকে জানিয়েছেন। এক কিংবা দুইবার নয়, ছয়-ছয়বার বিয়ের খায়েশ রয়েছে তার। অনেকেমেনে করছেন তবে এটা স্বাধ জেগেছে ‘‘সাত গুন মাফ‘‘ ছবিতে অভিনয়ের পর। যেখানে প্রিয়াঙ্কা সাতটি বিয়ে করেন।
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি চাই, হরিয়ানার আম্বালায় পরিবারের সব সদস্য এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আমার বিয়ের প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হবে। দ্বিতীয়বার আমি বিয়ে করব অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে। পানির নিচে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমার তৃতীয় বিয়ের আয়োজন করা হবে লাস ভেগাসে। পরের বিয়েটা আমি করতে চাই সুইজারল্যান্ডে। পঞ্চম বিয়েটা আমি নিকাহ রীতিতে সারতে চাই। বিয়ের এই রীতিটা আমার কাছে অনেক রোমান্টিক মনে হয়। আর আমার সর্বশেষ বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব বরের ইচ্ছের ওপরই ছেড়ে দেব।’
সাবেক বিশ্বসুন্দরী, বলিউডের সফল অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা। নির্দ্বিধায় বলিউডের অন্যতম কাঙ্ক্ষিত পাত্রী হিসেবে তাঁর নাম উল্লেখ করা যায়। সম্প্রতি বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সবাইকে অবাক করে দিয়ে অদ্ভুত এই খায়েশের কথা জানিয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এক কিংবা দুইবার নয়, ছয়-ছয়বার গাঁটছড়া বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তবে একজন মানুষকেই ছয়বার ভিন্ন ভিন্ন জায়গায় ও ভিন্ন ভিন্ন রীতিতে বিয়ে করতে চান বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা বলেন, আর দশজন সাধারণ মেয়ের মতো আমিও শৈশব থেকেই বিয়ের স্বপ্ন দেখে এসেছি। আমি ছয়বার বিয়ে করতে চাই। তবে অবশ্যই একজন মানুষকে। আমি চাই, ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় ও ভিন্ন ভিন্ন রীতিতে আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক।