বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

আলোচিত ২০১৯: সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে

আলোচিত ২০১৯: সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

২০১৯ সালে একচল্লিশটি বড় ধরনের বন্দুক হামলায় নিহত হয়েছেন ২১১ জন। এসোসিয়েট প্রেস, ইউএস টুডে এবং নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।

এদিকে, অপর এক পরিসংখ্যান বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় আটত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হন।

বছর শেষেও বন্দুক হামলার ঘটনা। গেল শুক্রবার টেক্সাসের হিউস্টনে গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি হামলা। এ ঘটনায় বন্দুকধারীসহ নিহত হয় দুজন।

একদিন পরই শনিবার নিউইয়র্কে ইহুদি উপাসনালয়ের কাছে ছুরি হামলায় আহত হন বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের দুটি গণমাধ্যম ও একটি বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, এ বছর যুক্তরাষ্ট্রে গণহত্যার ঘটনা সবচেয়ে বেশি।

আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের সিনিয়র ম্যানেজার আশরাফুল তালুকদার লিটন বলেন, ভায়োলেন্স বন্ধ করার জন্য আমি মনে করি অস্ত্র বিক্রি বন্ধ করা উচিৎ। কারণ এখানে অস্ত্র বিক্রির বিষয়টি তেমন একটা চেক করা হয় না।

অপর এক পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত হয় ৩৮ হাজার ৩৮৩ জন। যদিও এসব বন্দুক হামলার ঘটনার বেশিরভাগের সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডের যোগসাজস নেই।

পেশাজীবী মিলন মনিরুজ্জামান বলেন, এভাবে প্রতিবছর অনেক লোককে মারা হচ্ছে। তাহলে আমরা কিভাবে বলব আমেরিকা বেস্ট।

পরিসংখ্যান অনুযায়ী, বন্দুক হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটে মনটানা, ওয়াইমিং, নিউ মেক্সিকো, আলাস্কা, মিসৌরি, আরকানসাস, মিসিসিপি, আলাবামা, লুজিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায়। প্রতি বছর বন্দুক হামলায় আহত হন এক লাখ মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026