বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫

মেগানকে চাকরির প্রস্তাব পর্নো সাইটে

মেগানকে চাকরির প্রস্তাব পর্নো সাইটে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: রাজপরিবার ছাড়ার পর নতুন নতুন চাকরির প্রস্তাব পাচ্ছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি (৩৫) ও তার পত্নী মেগান মার্কেল (৩৮)। মঙ্গলবার প্রথম প্রস্তাব পান হ্যারি।

আর্থিক স্বনির্ভর হতে তাকে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেয় আমেরিকার বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং। পরদিন বুধবারই হ্যারিপত্নী রাজবধূ মেগানকে কাজ করার প্রস্তাব দেয় ট্রিনের এক খ্যাতনামা পর্নো সাইট।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম মেট্রো ডট কো জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘ইয়োর পর্নো’-এর তরফ থেকে চাকরির প্রস্তাব দেয়া হয়েছে মেগানকে। তাকে উদ্দেশ্য করে একটি চিঠিও লিখেছেন ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট চার্লি হাগস।

চিঠিতে তিনি লিখেছেন, মেগান রাজপরিবারের গণ্ডি পেরিয়ে তাদের সাইটে কাজ করুক। তাদের সাইট জনকল্যাণকর কাজের সঙ্গে যুক্ত রয়েছে। কীভাবে তাদের উন্নতি করা যায়, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রস্তাব করা হয় তাকে।

ওয়েবসাইটের কর্ণধার চার্লি আরও জানান, তার সাইটটি অনেক সংস্থাকে সাহায্য করে। তবে সাইটি কারও সাহায্য নেয় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026