শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: গাঁজা বৈধতা দেয়ার পরই সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ৩.২ মিলিয়ন ডলার যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।
এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৈধ করার পর প্রথম দিনে ১ মিলিয়ন ডলার গাঁজা বিক্রি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ১১তম রাজ্য হিসেবে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রির বৈধতা পেল। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল।
জানা গেছে, গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই ইলিনয়েসের দোকানগুলোতে দীর্ঘ সাড়ি দেখা যায় এবং প্রায় ৭৭ হাজার বার লেনদেন করা হয়েছে।
তবে এই আয় থেকে সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করেছে সেটি এখনো জানা যায়নি। ইলিনয়েস রাজ্য কর্তৃপক্ষ গাঁজা থেকে ১০ থেকে ২৫ শতাংশ হারে রাজস্ব আদায় করতে পারে। গাঁজা সেবন বৈধতা করার আগে সেবন ও বিক্রেতার দায়ে ১১ হাজার মানুষকে ক্ষমা করেছে দেশটির সরকার