বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫

পেঁয়াজ থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত বহু মানুষ অসুস্থ যুক্তরাষ্ট্র-কানাডায়

পেঁয়াজ থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত বহু মানুষ অসুস্থ যুক্তরাষ্ট্র-কানাডায়

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: পেঁয়াজ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ায় অনেকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসমূহ জানিয়েছে, পেঁয়াজ দ্বারা সৃষ্ট সালমোনেলার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির ৪৩টি রাজ্যে ৬৪০ জন মানুষ সংক্রামিত হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৮৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জনগণকে সতর্ক করে বলেছে, পেঁয়াজগুলো কোথা থেকে এসেছে তা না জেনে কিনবেন না। এছাড়া এসব পেঁয়াজ দিয়ে প্রস্তুত কোনও খাবার খাবেন না। সালমোনেলায় সংক্রামিত অধিকাংশ ঘটনা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইউটাহ (৯০), অরেগন (৮৫), ক্যালিফোর্নিয়া (৭৬) ও মন্টানায় (৫২)। তবে ইলিনয়েও ৪১টি সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়া বেকার্সফিল্ডের কৃষিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টমসন ইন্টারন্যাশনাল থেকে আসা লাল পেঁয়াজকে ব্যাকটেরিয়া প্রাদুর্ভাবের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এদের পেঁয়াজ বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে কানাডার জনস্বাস্থ্য সংস্থার হিসাবে সালমোনেলা সংক্রমণের ২৩৯টি ঘটনার মধ্যে ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সালমোনেলা সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে, ছয় ঘণ্টা থেকে ছয় দিনের মধ্যে ডায়রিয়া, জ্বর ও পেটব্যথা হতে পারে। পাঁচ বছরের কম বয়সী, ৬৫ বছরের বেশি বয়সী এবং দুর্বল মানুষ মারাত্মকভাবে এই ব্যাকটিরিয়ায় আক্রান্ত হতে পারে। গুরুতর আক্রান্তদের মধ্যে উচ্চমাত্রার জ্বর, মাথাব্যথা ও র‌্যাশ এবং মলের সঙ্গে রক্ত বের হতে পারে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026