শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৫ জন ও নিহত হয়েছেন ১ জন। -স্পুৎনিক, এনবিসি
শিকাগোর সাউথ সাইড সংলগ্ন মর্গ্যান পার্কের এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। পুলিশের মুখপাত্র টম অ্যারন জানান, তদন্ত শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের তিনজনের অবন্থা আশংকাজনক, নেয়া হয়েছে এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে। অন্য দুজনকে ভর্তি করা হয়েছে মেরি হসপিটালে।