নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে জয়ী হয়েছেন জো বাইডেন। বিতর্ক শেষে সিএনএনসহ অন্তত তিনটি প্রতিষ্ঠানের জরিপে বাইডেনের জয় লাভের কথা বলা হয়েছে।
সিএনএনের জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ দর্শক বলেছেন, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন। অন্যদিকে, ৩৯ শতাংশ দর্শক বলেছেন, এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন।
সিএনএন ছাড়াও আরও দুটি জরিপে বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন বলে দর্শক মতামত জানিয়েছেন। ডেটা প্রোগ্রেস জরিপ অনুযায়ী, বিতর্কে বাইডেনের জয়ের পক্ষে মত দিয়েছেন ৫২ শতাংশ দর্শক। ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন ৪১ শতাংশ দর্শক।
অপর জরিপ ইউএস পলিটিকস অনুযায়ী, ৫২ শতাংশ দর্শক মনে করেন বিতর্কে বাইডেন জয়ী। আর ট্রাম্প জয়ী হয়েছেন এমনটা মনে করেন ৩৯ শতাংশ দর্শক।
দুই প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কেও বাইডেন জয়ী হয়েছিলেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে। প্রথম বিতর্কের পর সিএনএন পোল বলছিল, ২৮ শতাংশ দর্শক মনে করেন, বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে, ৬০ শতাংশ দর্শক বাইডেনের জয়ের পক্ষে মত দেন।
প্রেসিডেন্সিয়াল বিতর্কের চূড়ান্ত পর্বে ভারতকে তোপ দাগালেন ডোনাল্ড ট্রাম্প। মোদির স্বচ্ছ ভারত অভিযান নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বললেন, ভারতের বাতাস ‘নোংরা’। কেবল ভারতই নয়, চীন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে এমন মন্তব্য করলেন ট্রাম্প। এছাড়াও মোদি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন তিনি।
ট্রাম্প এ মন্তব্য করলেন এমন এক সময় যখন মার্কিন বিদেশ সচিব পম্পেও ও প্রতিরক্ষা সচিব এস্পার ভারত সফরে আসছেন। যদিও এটিই প্রথম নয়।
এর আগেও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা নিয়ে বাইডেনের প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তাহলে বলি, আপনি জানেনই না চীনে কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কতজন মারা গিয়েছেন। তারা কেউই সঠিক তথ্য দেয় না।
ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করেছেন। টুইটে তিনি ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে ‘বন্ধুত্বের ফল’ কিংবা ‘হাউডি মোদির পরিণাম’ বলে কটাক্ষ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর ক্ষমতায় থাকার সময় ব্যাপক সুবিধা পেয়ে গেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকা ব্যক্তিগত সমপর্কের কারণে তিনি প্রায় ‘ফ্রি পাস’ উপভোগ করেছেন।
তবে আসন্ন মার্কিন নির্বাচনে যদি জো বাইডেন ক্ষমতায় আসেন তাহলে ধারণা করা হচ্ছে তিনি সৌদি আরবের সঙ্গে থাকা কৌশলগত সমপর্কের রিসেট বাটন চেপে দেবেন। সেক্ষেত্রে ক্রাউন প্রিন্সকে ভবিষ্যতে সাবধানে পা ফেলতে হবে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বেশকিছু ইস্যু নিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে জো বাইডেন প্রশাসনের সংঘাত দেখা যেতে পারে। এরমধ্যে রয়েছে, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড, নারীবাদী কর্মীদের গ্রেপ্তার এবং ইয়েমেন যুদ্ধের মতো বেশ কিছু মানবাধিকার ইস্যু। এ ছাড়া, ইরানের ব্যালেস্টিক মিসাইল কার্যক্রমকে বাইডেন কীভাবে নেবেন তার উপরে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের সঙ্গে সমপর্কের মাত্রা পরিবর্তিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
ট্রাম্প ও তার মিত্র আরব রাষ্ট্রগুলো বরাবরই মানবাধিকারের থেকে লাভজনক চুক্তিকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তবে বাইডেনের জয় হয়তো কয়েক দশকের এই মিত্রতার ইতি টানবে না। তবে তার প্রশাসন এই সমপর্ক টিকিয়ে রাখতে শক্ত শর্ত জুড়ে দেবেন।
উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, বাইডেন জিতলে কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে সৌদি-যুক্তরাষ্ট্র সমপর্ক। তবে এখানে অনেকগুলো দীর্ঘমেয়াদি কৌশলগত বিষয় রয়েছে। কেউই এগুলো নষ্ট করতে চাইবে না।
তারপরও বাইডেন প্রশাসন চাইবে সৌদি আরব আরো আপস করুক। তবে সৌদি-যুক্তরাষ্ট্র সমপর্ক সহজেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন সংশ্লিষ্ট আরেক কূটনীতিক। তিনি বলেন, আমার ধারণা বাইডেন নারী অধিকারের মতো কিছু বিষয় নিয়ে আরো বেশি সচেষ্ট হবেন।
প্রচারণা চলার সময় বাইডেন সৌদি আরবের সঙ্গে সমপর্ক পুনরায় বিবেচনার কথা বলেছেন। সৌদি আরব যুক্তরাষ্ট্রে ব্যাপক তেল রপ্তানি করে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা এই সৌদি আরবই। তবে এটি বিবেচনায় না নিয়ে বাইডেন খাসোগি হত্যাকাণ্ড নিয়ে আরো সপষ্ট জবাব চাচ্ছেন। একই সঙ্গে ইয়েমেন যুদ্ধ থামাতে বড় ভূমিকা নেয়ার কথাও জানিয়েছেন বাইডেন।
রিয়াদভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগির বলেন, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি মধ্যপ্রাচ্যে দৃষ্টি কমিয়ে দেবেন এমন আশঙ্কা রয়েছে। সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আরো কঠিন অবস্থান নিতে পারে যুক্তরাষ্ট্র।
রয়টার্সকে সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেন, উপসাগরীয় দেশগুলো ইসরাইলের সঙ্গে সমপর্কোন্নয়ন করছে কারণ তারা ভাবছে যুক্তরাষ্ট্রের ওপর সব সময় ভরসা করা যাবে না। তবে ইসরাইল হতে পারে ইরানের প্রভাবের বিরুদ্ধে সব সময়কার বন্ধু। গত বছর সৌদি আরবের তেলক্ষেত্রে ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এর জন্য ইরানকে দায়ী করেছিল।
কিন্তু সে সময় ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়া হয়নি। উপসাগরীয় অঞ্চলে একটি যুদ্ধ এড়ানোর চেষ্টাও দেখা গেছে তখন। সৌদি আরবও তাই ইসরাইলের সঙ্গে তার আরব মিত্রদের চুক্তিকে কৌশলগত দিক থেকে সমর্থন করছে। তবে শিগগিরই হয়তো সরাসরি ইসরাইলকে সমর্থন দিচ্ছে না দেশটি।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র বলে বিবেচিত মক্কা ও মদিনার জিম্মাদার হওয়ার কারণে এটি সৌদি আরবের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশটি এখনো বলছে, ইসরাইল-ফিলিস্তিন চুক্তি হলেই তারা ইসরাইলকে স্বীকৃতি দেবে।
এ নিয়ে রিয়াদে মার্কিন দূতাবাসের সাবেক প্রধান ড্যাভিড রানডেল বলেন, সৌদি আরব এখনই ইসরাইলকে স্বীকৃতি দেবে না। কারণ বাইডেন ক্ষমতায় এলে তারা এটিকে কার্ড হিসেবে খেলতে চায়।