বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০১

হোয়াইট হাউজ নীরব: নেই কোনো প্রতিক্রিয়া

হোয়াইট হাউজ নীরব: নেই কোনো প্রতিক্রিয়া

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: ভার্জিনিয়া, স্টার্লিং ক্লাবে তখন গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের ঘন্টাখানেকের মধ্যে খুব নীরব হোয়াইট হাউজ।

কোনো প্রতিক্রিয়া নেই কারো। বাইরে তার কোনো সমর্থকের দেখা নেই। নর্থ লনে, নির্বাচনী রাতের খবর সংগ্রহকারী অল্প কিছু সংবাদকর্মী লাইভ শট নিচ্ছেন। কখনো কখনো সেখানে উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। প্রেসরুমে একজন প্রেস এইড আসছেন আর যাচ্ছেন।

১৭তম স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া এভিনিউ এনডব্লিউতে প্রেস ও স্টাফদের প্রবেশ পথ। সেখানে হোয়াইট হাউজে প্রবেশের সেই পথ এখন বন্ধ করে দেয়া হয়েছে। গাড়ি থেকে তীব্র শব্দ করা হচ্ছে। এখানে ওখানে রাস্তার ক্রসিং পয়েন্টগুলোতে লোকজন সেলিব্রেট করছে বাইডেনের জয়। সে দৃশ্য দেখে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট উপহাস করছেন। তিনি বলছেন, গাড়ির তীব্র শব্দ সৃষ্টি করা খারাপ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026