রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৮

যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে টেনে নামানো হলো উড়োজাহাজ থেকে

যুক্তরাষ্ট্রে মুসলিম নারীকে টেনে নামানো হলো উড়োজাহাজ থেকে

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে জোর করে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমানি আল খাতাতবেহ নামের ওই নারী নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন।

জানা গেছে, উড়োজাহাজে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আমানি। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। আমানিকে টেনে নামানোর ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

একটি টুইট বার্তায় আমানি বলেন, একজন মুসলিম নারী হিসেবে উড়োজাহাজে উঠলে অনেক মানুষের সমস্যা হয়, এটা অবিশ্বাস্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026