বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১

ভ্যাকসিনের অফিসিয়াল অনুমোদন চাইল ফাইজার

ভ্যাকসিনের অফিসিয়াল অনুমোদন চাইল ফাইজার

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির কাছে আবেদন জমা দিয়েছে।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, সোমবার তারা এ আবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যদি ফাইজার/বায়োএনটেকের বিএনটি১৬২বি২ নামে পরিচিত সম্ভাব্য ভ্যাকসিনটি অনুমোদিত হয়, তবে এটি বছর শেষের আগেই ইউরোপে ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। সংস্থাটির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

এদিকে আরেক মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে আবেদন জানিয়েছে। অনুমোদন পেলেই তারা ভ্যাকসিন দেওয়া শুরু করে দেবে।

বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি মডার্নার পক্ষ থেকে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের আবেদন পেয়েছে।

করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনের চাওয়ার বিষয়টিকে জনস্বাস্থ্যের ভয়াবহ সংকট মোকাবিলায় আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026