বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১

মেরি ট্রাম্পের দাবি: হোয়াইট হাউজ ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানায়

মেরি ট্রাম্পের দাবি: হোয়াইট হাউজ ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানায়

শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলে আখ্যায়িত করেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। স্পুটনিক/আরটি।

তিনি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই বলেও অভিমত দেন মেরি ট্রাম্প।

ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন সে সম্পর্কে মেরি বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন।

ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। তবে ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে অনেকের ধারণা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026