শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৬

নিউ ইয়র্কের ম্যানহাটনে দিনে-দুপুরে ডাকাতি

নিউ ইয়র্কের ম্যানহাটনে দিনে-দুপুরে ডাকাতি

নিউ ইয়র্ক পোস্টের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে চ্যানেলের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটছে।

গত বুধবার ওই ডাকাতির ভিডিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। সেখানে থাকা সকল পণ্যই ছিল অভিজাত ও দামি। ভিডিওতে দেখা যায়, দোকানের মধ্যে থাকা ক্রেতারাও তাদের হামলার প্রতিবাদ করছে। তবে তারা সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

দুপুর দুইটার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ‘সরে যান’ ‘সরে যান’ বলে প্রথমে দোকানে প্রবেশ করে ডাকাতরা। তারা ছিলেন অস্ত্রধারী। তাদের মধ্যে একজন দোকানের দরজা টেনে ধরে রাখে এবং বাকিরা সাজিয়ে রাখা পণ্যগুলো জমা করতে থাকে। ভিডিওতে চার যুবককে চ্যানেল বুটিকে হামলা চালাতে দেখা যায়। তারা সেখান থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকার পণ্য ডাকাতি করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026