বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি, নিহত ৯

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি, নিহত ৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ অরলিন্সে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। সামূদ্রিক ঘূর্ণিঝড় আইডার প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত এবং পানির ঢলে বন্যা দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই শহরে বন্যায এবং ঝড়ে এ পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

ঘুর্ণিঝড় ইডার প্রভাবে নিউইয়র্কে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। স্থানীয় মেয়র বিল দে বাসিও বলেন, ভয়াবহ বন্যা এবং অত্যধিক ক্ষয়ক্ষতিতে মানুষ বিপাকে পড়েছে। তিনি বলেন, শহরটিতে এখন যেরকম ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং রাস্তায় যেরকম বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে, তাকে এক ‘ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

নিউজার্সির মেয়র বলেন, ঘুর্ণিঝড়ের কারণে মুলিকা হিলের নয়টি বাড়ি ধ্বংস হয়েছে এবং পেসাইক শহরে পানিতে ডুবে যাওয়া একটি মৃতদেহ পাওয়া গিয়েছে।

বিবিসি আরও জানায়, নিউ ইয়র্কের সাবওয়ের বেশিরভাগটাই বন্ধ করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি থেকে বেশিরভাগ ট্রেন এবং বিমানের ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আইডা গত রোববার লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এই ঘুর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার। ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হাজার হাজার ঘরবাড়িতে এখনো কোন বিদ্যুৎ সংযোগ নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, নিউ ইয়র্কে একঘন্টায় ৩ দশমিক ১৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় পুলিশ মানুষকে ঘর থেকে বের হতে বারণ করেছে এবং ফায়ার সার্ভিসে মানুষ সাহায্য চেয়ে কিংবা তাদের উদ্ধারের জন্যে টেলিফোন করছে। নিউ ইয়র্কের টানা বৃষ্টিতে সকল পাতাল রাস্তা বন্ধ হয়ে গেছে এবং সকল ধরনের ট্রেন এবং ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্কের একজন বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে জানান, রাতের খাবার খেতে বসার পর আমি পানির শব্দ শুনতে পাই, আমাদের বাথরুমের শাওয়ারের ড্রেন দিয়ে গল গল করে পানি ঢুকছিল। এরপর আরেক রুমে গিয়ে পানির লাইন পরীক্ষা করছিলাম। কিন্তু যখন আমি বসার ঘরে ফিরে আসলাম, ততক্ষণে সেখানে প্রায় এক ফুট পানি। যেরকম দ্রুত গতিতে পানি ঢুকে সব ভেসে গেল, তা অবিশ্বাস্য।”

নিউ ইয়র্কের পার্শ্ববর্তী নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেখানে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিউ জার্সিতে ডাক বিভাগের একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এ সময় ভেতরে লোকজন ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কত লোক আহত হয়েছে তা এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘন্টায় সোয়া তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউ ইয়র্কের পুলিশ লোকজনকে রাস্তায় না যেতে পরামর্শ দিয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, নগরীর নানা প্রান্ত থেকে আসা সাহায্যের আবেদনে তাদের সাড়া দিতে হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। সাবওয়ে স্টেশনগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশনগুলোতে পানি ঢুকে পড়েছে এবং লোকজনের বাড়িঘর, রাস্তাঘাট সব বন্যায় ভেসে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026