বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

মুসলিম নারীর হিজাব নিয়ে হেনস্তার দায়ে মার্কিন পুলিশের বিরুদ্ধে মামলা

মুসলিম নারীর হিজাব নিয়ে হেনস্তার দায়ে মার্কিন পুলিশের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে এক মুসলিম নারীকে তার হিজাবের জন্য মার্কিন পুলিশের হাতে হেনস্তার শিকার হতে হয়। শুক্রবার হেলানা বোয়ে মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করেন। দ্য ডেট্রয়েট নিউজ

তার মামলায় ফার্নডেইল পুলিশ প্রধান ডেনিস এমি, দুইজন ফার্নডেইল পুলিশ অফিসার এবং একজন পুলিশ সার্জেন্টকে আসামী করা হয়। তিনি ক্ষতিপূরণের পাশাপাশি আদালতের একটি নির্দেশনা চেয়েছেন যাতে আর কেউ কোনো মুসলিম নারীকে তার হিজাবের জন্য হেনস্তার শিকার হতে না হয়।

তিনি আদালতকে ফার্নডেইল পুলিশকে নির্দেশ দিতে বলেছেন, যাতে হেলেনার হিজাব ছাড়া তোলা ছবি গণমাধ্যমে প্রকাশ না করা হয়। ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রতিরোধ করার জন্য অ-বৈষম্যমূলক নীতি গ্রহণ করার তাগিদও দিয়েছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026