শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০

দৈনিক আক্রান্তের রেকর্ড নিউ ইয়র্কে

দৈনিক আক্রান্তের রেকর্ড নিউ ইয়র্কে

করোনাভাইরাস মহামারিতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

শুক্রবার কর্মকর্তারা সেখানে ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবারের তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬।

অঙ্গরাজ্যটির পরিসংখ্যান অনুসারে, এর আগে নিউ ইয়র্কে সর্বোচ্চ দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছিলেন। খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম।

নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮। সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026