শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৭

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলায় পুলিশ সদর দপ্তরের বক্তব্য

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলায় পুলিশ সদর দপ্তরের বক্তব্য

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই মামলার ১৫৭ নম্বর আসামি অভিনেতা এবং মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এই মামলার খবর প্রকাশের পর শুরু হয়েছে নানা সমালোচনা।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ইরেশ যাকেরের বিরুদ্ধে ‎মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর বলছে, আদালত অভিযোগ গ্রহণের পর পুলিশ মামলা রুজু করে।

পোস্টে বলা হয়েছে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেন। এরপর সেটা মামলা হিসেবে নেওয়ার জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ মামলা রুজু করে।

গত ২০ এপ্রিল ‎নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। ওই দিন আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026