শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৭

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রী

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রী

গাজা নিয়ে মন্তব্য করায় ইসরাইলের অতি-ডানপন্থি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ- উভয়ের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঘোষিত এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যে তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

ডেভিড লামি বলেছেন, ইসরাইলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ‘চরমপন্থি সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন’।

এর জবাবে ইসরাইল বলেছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত নিন্দনীয়। গাজায় যুদ্ধের বিষয়ে স্মোট্রিচ এবং বেন-গভির উভয়ই তাদের অবস্থানের জন্য ব্যাপক সমালোচিত।

বিবিসি বলছে, স্মোট্রিচ গাজায় সাহায্য প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের এই অঞ্চল থেকে ‘পুনর্বাসনের’ আহ্বান জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026