শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৮

সাদিক খানকে বাজে লোক বললেন ডনাল্ড ট্রাম্প

সাদিক খানকে বাজে লোক বললেন ডনাল্ড ট্রাম্প

স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আবারও লন্ডনের মেয়র সাদিক খানকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

লন্ডন মেয়রকে তিনি সরাসরি ন্যাস্টি পারসন বা বাজে লোক বলে অভিহিত করেন। সেপ্টেম্বরে লন্ডন সফরের পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি আসব, কিন্তু আপনার মেয়রের ভক্ত নই। তিনি ভয়াবহ কাজ করছেন। লন্ডনের মেয়র একজন ‘ন্যাস্টি পারসন’।

এ সময় স্টারমার মন্তব্য করেন, তিনি আমার বন্ধু। তবে তাতেও থামেননি ট্রাম্প। তিনি পুনরায় দাবি করেন, আমার মনে হয় তিনি ভয়াবহ কাজ করছেন। তবু আমি অবশ্যই লন্ডন ভ্রমণ করব।

ট্রাম্প ও লেবার পার্টির সদস্য সাদিক খান দীর্ঘদিন ধরে বাকযুদ্ধে লিপ্ত। ২০১৬ সালে পশ্চিমা বিশ্বের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তাকে একাধিকবার আক্রমণ করেছেন ট্রাম্প। সন্ত্রাস দমনে ‘খারাপ কাজের’ অভিযোগ এনে ‘স্টোন কোল্ড লুজার’ ও ‘ভীষণ বোকা’ বলেও অভিহিত করেন।

২০২৪ সালের নভেম্বরে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে এক পডকাস্টে সাদিক খান বলেন, তিনি আমার গায়ের রঙ ও ধর্মের কারণে আমাকে টার্গেট করছেন। তবে পরে এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, আমাদের আমেরিকান জনগণের রায়কে সম্মান করতে হবে।

সোমবার পরে সাদিক খানের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প লন্ডনকে ‘বিশ্বের সেরা শহর’ হিসেবে দেখতে চান, এটাই গুরুত্বপূর্ণ। তিনি দেখবেন, আমাদের বৈচিত্র্য আমাদেরকে দুর্বল নয়, বরং শক্তিশালী ও সমৃদ্ধ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026